যবিপ্রবি কর্মচারী সমিতি: সাবেক সভাপতি-সম্পাদকের বর্তমান কমিটির মামলা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযের (যবিপ্রবি) কর্মচারী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাকদকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করেছে বর্তমান সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদল।
সদস্য ফরম বিক্রি থেকে প্রায় দেড় লাখ টাকা আত্মসাতের অভিযোগে ৪০৬/৪২০ দণ্ডবিধিতে বৃহস্পতিবার যশোর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা হয়েছে। যবিপ্রবি কর্মচারী সমিতির ২০১৯-২০ সেশনে দায়িত্ব পালনের সময় অভিযুক্ত কে এম আরিফুজ্জামান সোহাগ এবং এস এম সাজেদুর রহমান জুয়েলের নামে এই মামলা হয়েছে।
মামলার আরজি অনুযায়ী, ২০১৯-২০২০ সালে যবিপ্রবি কর্মচারী সমিতির সভাপতি ও সম্পাদক থাকাকালীন অভিযুক্ত দুই জনকে সমিতির আয় ব্যয়ের হিসাব বুঝে দেওয়ার জন্য বলা হলেও তারা সমিতির হিসাব দিতে ব্যর্থ হন। ফলে ২০২০ সালের ৩ জানুয়ারি নবগঠিত কর্মচারী সমিতির প্রথম সাধারণ সম্পাদক বিগত সমিতির সভাপতি ও সম্পাদক থেকে সমিতির যাবতীয় আয় ও ব্যয়ের হিসাব নেওয়ার জন্য একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এর কাছে হিসাব অনুযায়ী এক লক্ষ চুয়াল্লিশ টাকা আত্মসাতে প্রমাণ পায়। সমিতির ২০১৯-২০২০ সালের সমিতির আয়কৃত ১,৪৪,০০০ টাকার কোন রেজুলেশন বা সমিতির আয় ব্যয়ের খাতায় লিপিবদ্ধ বা সমিতির ব্যাংক হিসাবেও জমা না দিয়ে তারা ওই টাকা আত্মসাত করেছেন।
এতে আরো বলা হয়, অভিযুক্তরা সমিতির নতুন সদস্য ফরম ৫০ টাকা থাকিলেও ১০০০ -৩০০০ টাকা নিয়ে ফরম বিক্রয় করেছে এবং একই নাম্বারের সদস্য ফরম ফটোকপি করে বিতরণ করে ওই ফরমের টাকা আত্মসাত করেন। এ নিয়ে ২০২২ সালের ২০ আগস্ট অভিযুক্তদের সমিতির কার্যালয়ে ডাকা হয়। সভায় হিসাবে থাকা অপরিশোধিত টাকা জামা দিতে বলা হলে তারা তা জমা দিবে না বলেয়া চলে যায়। সমিতির ২০১৮ হইতে ২০১৯ সালে সংঘটিত লেনদেনের ওই টাকা আত্মসাত করার অভিযোগ এনে অবশেষে এই মামলা করে বর্তমান কমিটি।